সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সীমান্তে আর মানুষ হত্যা হবে না, নিশ্চিত করবে ভারত

সীমান্তের আর কোনো মানুষ হত্যা হবে না। বিষয়টি নিশ্চিত করবে ভারত। বললেন ভারতের শিলংয়ের জেলা শাসক পি এস দিখার। আজ বৃহস্পতিবার ময়মনসিংহের খাগডহরের একটি হোটেলে আয়োজিত দুইদিনের সীমান্ত সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সম্মেলন শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের জানান, দুই দেশের মধ্যে সীমান্ত এলাকার সাতটি ইস্যু ছাড়াও বেশ কিছু ইস্যুতে সমঝোতা হয়েছে। সীমান্ত অপরাধ, সীমান্ত পিলার, সীমান্ত হাট, সীমান্তের বিভিন্ন এলাকায় উন্নয়নমুলক কর্মকাণ্ড বাস্তবায়ন, দ্বিপক্ষীয় বা বাণিজ্যিক যোগাযোগ ও আমদানি-রপ্তানি, সাংস্কৃতিক বিনিময়ের মতো বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে।

শিলংয়ের জেলা শাসক পি এস দিখার বলেন, ‘সীমান্তে মানুষ হত্যা নিয়ে গতকাল বুধবার আলোচনা হয়েছে। সীমান্তে আর কোনো নিরীহ মানুষ হত্যা হবে না এটি নিশ্চিত করা হবে। অপরাধী হলেও আইনের আওতায় এনে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও ভারতের শিলং জেলা শাসক পি এস দিখার নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উভয় দেশের ডিএম, পুলিশ সুপার, বিজিবি, বিএসএফ ও অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে সমঝোতা স্বারকের খুঁটিনাঁটি নানা বিষয়ে দুই দেশের প্রতিনিধিদলের শীর্ষ ব্যক্তিরা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিকেল ৩টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও পি এস দিখার।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে