সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সেনাবাহিনী চায় আসাম


আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধান চেয়েছেন। এ জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছেন।
চলতি বছরের প্রথম দিকে আসাম বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ-আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সে সময় আগামী দুই বছরের মধ্যে এই বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।
বৃহস্পতিবার সোনওয়াল জানান, ভারত-পাকিস্তান সীমান্তে যেভাবে বেড়া নির্মাণ করা হয়েছে, সেই আদলেই তিনি চাইছেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে যে বেড়াটি রয়েছে তার গুণগত মান পরীক্ষা করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধানে ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আমি কেন্দ্রের কাছে চিঠি লিখেছি। চোরাকারবারি ও অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে আমাদের মজবুত বেড়া নির্মাণ করতে হবে।’
প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার। আসাম-বাংলাদেশের সীমান্ত ২৬৩ কিলোমিটার। এর মধ্যে আবার ৪০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এই অরক্ষিত স্থানটুকুই অনুপ্রবেশকারীদের প্রবেশ পথ বলে মনে করছে আসাম সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













