শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সীমান্ত স্কয়ারে দিন-দুপুরে চুরি: সাত মিনিটেই ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে পালায় চোরেরা

ঢাকার ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের দোকানের শাটার নামিয়ে তালা দিয়ে নামাজে যান বিক্রয়কর্মীরা। এর কিছুক্ষণের মধ্যে দোকানের সামনে আসেন ৯ জন যুবক। তাদের মধ্যে দুজন ছাড়া সবার মুখে ছিল মাস্ক। এরপর একজন একটি চাদর মেলে ধরে দোকানের শাটার ঢেকে ফেলেন। আর তখন ২ জন সদস্য চাদরের পেছন দিকে গিয়ে শাটারের তালা কাটেন ও ভেতরে একজন ঢোকেন। বাকি ৮ জন আশপাশের দোকানে গিয়ে জিনিসপত্র কেনার নামে সেসব দোকানের বিক্রয়কর্মীদের ব্যস্ত করে রাখলেন। ৭ মিনিট ২৫ সেকেন্ড পরে দোকানের ভেতর থেকে প্রায় ১৫৯ ভরি স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেন চোর চক্রের সদস্য। পরে একে একে বেরিয়ে গেলেন চক্রের বাকি সদস্যরাও।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ার বিপণিবিতানের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চুরির এই দৃশ্য ধরা পড়ে। পরে এ ঘটনায় দোকানের মালিক কাজী আকাশ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

পুলিশ বলছে, দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, দুপুর ১টার দিকে ৯ জন লোক দোকানের সামনে যান। এর ৭ মিনিট পর ব্যাগে ভরে স্বর্ণ নিয়ে বেরিয়ে যান। তাদের দুজন বাদে সবার মুখে মাস্ক পড়া ছিল। চুরির সঙ্গে বিপণিবিতানের ভেতরের কেউ জড়িত কিনা, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। সীমান্ত স্কয়ারে ৩টি দোকান রয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রেতা কম থাকার সুযোগে চোর চক্রের সদস্যরা বিপণিবিতানে ঢোকেন।

এ ঘটনায় ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম বলেন, “স্বর্ণের দোকানে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ