মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সীমিত পরিসরে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম শুরু

দুই মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে সীমিত পরিসরে খুলল ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশ অফিস। সকাল থেকে নিয়মিত কার্যক্রম চলছে ঢাকার ফুলার রোড, চট্টগ্রাম, সিলেট এবং উত্তরার টিচিং সেন্টারে।

ব্রিটিশ কাউন্সিল ঢাকার প্রধান অফিসের একজন কাস্টমার সার্ভিস অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাময়িকভাবে গুলশান ও ধানমন্ডির টিচিং সেন্টারগুলো এখনো বন্ধ রয়েছে।

এরআগে গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলা এবং কল্যাণপুরের জঙ্গি আস্তানায় ৯ জঙ্গি নিহতের ঘটনার পর ২৭ জুলাই ‘নিরাপত্তাজনিত’ কারণে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের সবগুলো অফিস।

রোববার এক বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, ২০১৬-এর অক্টোবর-নভেম্বরের আইইএলটিএস পরীক্ষার তারিখগুলোও এখন উন্মুক্ত। ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা শিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে ১২ অক্টোবর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এজন্য তারা ঢাকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন।

এছাড়াও, ব্রিটিশ কাউন্সিলের সকল ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ