বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুইস ব্যাংকে কমছে বাংলাদেশিদের আমানত, কী কারণ?

সুইজারল্যান্ডের ব্যাংকে এ বছরও কমেছে বাংলাদেশিদের আমানত। দেশটিতে এক বছরের ব্যবধানে ৩ কোটি ৫৭ লাখ ফ্রাঁ আমানত কমেছে বাংলাদেশিদের। ২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্রাঁ, ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, দিনদিন কমছে সুইস ব্যাংকের গোপনীয়তা। এজন্য ধনীরা এখন ঝুঁকছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড অথবা বারমুডার মতো দেশগুলোর দিকে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় এযা ২৩৪ কোটি টাকা। গত বছর আমানত ছিল ৫ কোটি ৫৩ লাখ ফ্রাঁ।

এই হিসাবে ২০২৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের অর্থ প্রায় ৬৮ শতাংশ কমেছে। আগের বছর এ হার ছিল ৯৪ শতাংশ।

বহুবছর ধরে কঠোরভাবে গোপনীয়তাপ রক্ষা করে সারা বিশ্বের ধনীদের অর্থ জমা রেখে আসছিল সুইজারল্যান্ড। এক বছর ধরে টাকার হিসাব প্রকাশ করছে ন্যাশনাল সুইস ব্যাংক। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ছিল সবচেয়ে বেশি, দুই বছরের ব্যবধানে যা সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ২০২০ সালে ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ, ২০১৯ সালে ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ, ২০১৮ সালে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে