বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরে আসা জেলেকে নিয়ে তোলপাড়

সুন্দরবনে গোলাম বারী (৪০) নামের এক জেলে মাছ ধরতে গিয়ে বাঘের সাথে লড়াই করে জীবিত ফিরে এসেছেন। তিনি খুলনার কয়রা উপজেলার গোলখালী গ্রামের সোহরাব ঢালীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুর একটার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার ভাইজোড়া খালে মাছ ধরার সময় বাঘ তার উপর আক্রমণ করে। এ সময় হিংস্র বাঘ তার ডান কামড়ে হাত ক্ষত-বিক্ষত করে। সুকৌশলে সে বাঘের সাথে লড়াই করে বেঁচে আসে। তার সাথে থাকা সঙ্গীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সুন্দরবনের কোবাদক স্টেশন কর্মকর্তা মো. নুর আলম বলেন, তার স্টেশন হতে পারমিট নিয়ে সে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হয়।

বাঘের আক্রমণে আহত গোলাম বারী বলেন, মাছ ধরার সময় হঠাৎ পেছন থেকে বাঘ তার উপর আক্রমণ করে। তারপর সাহসি ভূমিকা নিয়ে বাঘের গলা চেপে ধরলে বাঘ তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তার চিৎকারে পার্শ্বে থাকা রবিউল, শফি মোড়ল, তার ভাই গোলাম রসুল তাৎক্ষণিক তাকে আহত অবস্থায় উদ্ধার করে দীর্ঘ ৪/৫ ঘণ্টার পথ অতিক্রম করে লোকালয়ে নিয়ে এসে তাকে চিকিৎসার ব্যবস্থা করে।

এদিকে গোলাম বারীর বাঘের সাথে লড়াই করে ফিরে আসার খবর চারদিকে ছড়িয়ে পড়ায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তাকে দেখতে অনেকেই তার বাড়িতে ভিড় করছেন বলে ডানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক