সুন্দরী হতে অনেকেই খরচ করেন। ইনি…


নাম ক্রিস্টিনা বুটেল। বয়স, ৩১। ইনি চান নিজের শরীর পারফেক্ট করে তুলতে। কিন্তু এঁর কাছে ‘‘পারফেকশন’’-এর সংজ্ঞা আর পাঁচজনের থেকে আলাদা।
রাস্তার ধারে শিল্পীদের ছবি আঁকে দেখেন? কী করেন তার পরে? ক্ষণিকের জন্য দাঁড়িয়ে সেই শিল্পীর ছবি আঁকা দেখেন মুগ্ধ হয়ে। তার পরে? হয় চলে যান, নয়তো সেই ছবি পছন্দ হলে কিনে ফেলেন।
ক্রিস্টিনা বুটেলও এভাবেই একজনকে ছবি আঁকতে দেখেছিলেন। একটি কার্টুন। ঘটনাচক্রে সেটি ছিল তাঁর নিজেরই ক্যারিকেচার। কিন্তু ওই ১০টি মিনিট তাঁর জীবনটা পাল্টে দেয়। তার পর থেকে ক্রিস্টিনা উঠেপড়ে লেগে যান নিজের শরীর সেই কার্টুনে অঙ্কিত চরিত্রটির মতো করতে।
অবশেষে তিনি পেরেছেন। আর সে জন্য তাঁর খরচ হয়ে গিয়েছে ১ লক্ষ ৩০ হাজার পাউন্ড! কিন্তু কার্টুনে আঁকা সেই নারী কি আদৌ সুন্দরী?
তাতে কী-ই বা যায়আসে?
ক্রিস্টিনা বলছেন, ‘‘ওই কার্টুন দেখে মনে হয়েছিল, উনিই পৃথিবীর সবথেকে সুন্দরী। আমি তারই জীবন্ত প্রতিমূর্তি হয়ে উঠতে চেয়েছিলাম। পেরেছি।’’
ইবিৎজায় ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিস্টিনা। তখন তিনি ১৫। এক শিল্পী আমাকে দেখে বলেন, ‘‘আপনার একটা ক্যারিকেচার করে দিই? আশা করিনি, আমার এমন ছবি উনি আঁকবেন, ভাবিনি। একেবারে টপলেস, স্ফীত চেহারা। প্রথমে থমকে গিয়েছিলাম। পরে ভেবে দেখলাম, ক্যানভাসে যাকে দেখছি, সে আমি নই। সে এই পৃথিবীর সবথেকে সুন্দর নারী।’’
এর পরেই শরীর গড়ে তোলার দিকে নজর দেন।
বেঢপ?
ক্রিস্টিনা পছন্দ করেন। বাকিরা কে কী বললেন, তাতে তাঁর বয়েই গেল!
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













