‘সুযোগের জন্য আর কত অপেক্ষা করবেন’ বিএনপিকে জাফরুল্লাহ
বিএনপিকে উদ্দেশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি জানি না, আপনারা আর কত সুযোগের জন্য অপেক্ষা করবেন? পরিবর্তনের জন্য এর চেয়ে বড় প্রেক্ষাপট আর কখনো তৈরি হয়নি। ’ ৭৫-এ ছিল বাকশালি পদ্ধতি আর দুর্নীতি। এখন গণতন্ত্রের কবর হয়েছে। তার সঙ্গে আছে অত্যাচার, দুর্নীতি ও বাকশালি শাসন।
আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে কোনো লাভ হবে না বলেও জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী । তিনি বিএনপিকে উদ্দেশ করে আরও বলেন, শত শত উপদেষ্টা আর কিছু বয়োবৃদ্ধ দিয়ে গুলশান অফিস ভর্তি করলে দেশের কোনো উপকার হবে না। নবীনদের নিতে হবে, যারা সাহস করে দাঁড়াতে পারে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













