শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৈয়দ আশরাফুল: সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের শিক্ষক

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত সংসদীয় রীতি-নীতি শেখার জন্য আমাদের শিক্ষকের মতো ছিলেন।’আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ঢাকায় সুনামগঞ্জ সমিতির উদ্যোগে আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় এসব কথা বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। খবর বাসস।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সংসদীয় রীতি-নীতি শেখার ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন আমাদের শিক্ষক। বাজেট অধিবেশনে ও পয়েন্ট অব অর্ডারে কীভাবে বক্তৃতা দিতে হয়, সংসদে কীভাবে প্রশ্ন করতে হয় এবং স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তা তিনি শেখাতেন।’ সৈয়দ আশরাফ আরও বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নবীন সংসদ সদস্যদের সংসদীয় রীতি-নীতি শেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করেছিলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত জনসভায় বক্তব্য দেওয়ার সময় ছিলেন সুপারস্টার। বক্তব্য দেওয়ার সময় তাঁর নাটকীয়তা ও অঙ্গভঙ্গি ছিল সভ্যতাপূর্ণ। তিনি বলেন, ‘তাঁকে (সুরঞ্জিত সেনগুপ্ত) দেখে আমরা সংসদে পারফর্ম করতাম। তিনি একজনই সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মতো আর একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে।’

ঢাকায় সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জুর সভাপতিত্বে স্মরণসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাংসদ মুহিবুর রহমান মানিক ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী