সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


নিজের রোপন করা রক্তচন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হয়েছে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে।
সোমবার সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের নিজ বাসভবনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে ৬টা ৩৫মিনিটে তার মরদেহ নিজ বাড়ির শ্মশানখলা (চিতায়) তোলা হয়।
ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা শেষে সেনের একমাত্র ছেলে সৌমেন সেনগুপ্ত শেষ বিদায় হিসেবে (ধর্মীয় প্রথা অনুযায়ী) বাবার মুখে আগুন দেন। পরে একে একে সবাই আগুন দেয়।
অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহার করা হয়েছে জগডুমুর ও বেলগাছ। এসময় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সকল শ্রেণি-পেশার লাখো মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় তার মরদেহ নিজ নির্বাচনী এলাকা শাল্লা থেকে বাড়িতে নেয়া হয়। পরে দিরাই বালুর মাঠে সকল শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রায় ১৪-১৫ বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙিনায় একটি রক্তচন্দন গাছ রোপন করেছিলেন বলে জানান সুরঞ্জিত সেনগুপ্তের ম্যানেজার সুজিত রায় ও পার্শ্ববর্তী দিরাই কালী মন্দিরের পূজারী (সেবাইত)।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













