বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুষ্ঠু ভোট হলে সব পৌরসভায় ধানের শীষ জিতবে

পৌর নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্তক্ষেপ করছেন বলে নির্বাচন কমিশন (ইসি) নিরেপক্ষভাবে কাজ করতে পারছে না্- এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, তবে ভোটাররা কেন্দ্রে যেতে পারলে ও সুষ্ঠুভাবে ভোট হলে সব পৌরসভাতেই বিএনপির প্রার্থী জয়ী হবে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় সংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমান সরকারের অধীনের আজ পর্যন্ত কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি দাবি করে গয়েশ্বর বলেন, সরকার ও তাদের অধীন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে।

গয়েশ্বর চন্দ্র বলেন, “ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে সব পৌরসভাতেই বিএনপির প্রার্থী জয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই।”

নির্বাচনী প্রচারকালে গয়েশ্বর সোনারগাঁয়ে বিএনপির মেয়র প্রার্থী মোশাররফ হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজা রিপন, উপজেলা যুবদল নেতা মাসুদ রানা, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মশিউর রহমান শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী