সৃজনশীল পদ্ধতি সফল করতে বেশি করে বই পড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সৃজনশীল মেধার বিকাশে সৃজনশীল শিক্ষা পদ্ধতি ফলপ্রসূ করতে বেশি বেশি বই পড়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব বই দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ আহ্বান জানান।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, সেকায়েপ প্রকল্প পরিচালক ড. মাহামুদুল হক এবং বিএনসিইউ সচিব মনজুর হোসেন বক্তৃতা করেন।
মন্ত্রী বলেন, মুখস্থনির্ভর প্রচলিত লেখাপড়া দিয়ে বিশ্বায়নের এ যুগে টিকে থাকা যাবে না। নতুন প্রজন্মকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে দক্ষ করে তুলতে সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। সুফল পুরোপুরি কাজে লাগাতে নিষিদ্ধ ঘোষিত নোটবই পরিহার করে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যসূচির সম্পর্কযুক্ত বই বেশি করে পড়ার জন্য মন্ত্রী শিক্ষার্থীদের পরামর্শ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













