সেই ওমরান, এই ওমরান


মনে পড়ে ওমরান দাকনিশের কথা? গত বছর আগস্টে সিরিয়ার আলেপ্পো শহরের শিশু ওমরান শিকার হয় বিমান হামলার। আহত ওমরান রক্তমাখা চেহারায় বসে ছিল অ্যাম্বুলেন্সের দরজায়। সে সময় এক আলোকচিত্রীর সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। হামলার আকস্মিকতায় হতভম্ব হয়ে যাওয়া ওমরানকে দেখে বাকরুদ্ধ হয়ে যায় বিশ্ববাসী।
এখন কেমন আছে সেই ওমরান দাকনিশ? সম্প্রতি এই খুদে নায়ক ও তাঁর পরিবারের একটি সাক্ষাৎকার নিয়েছে লেবাননের টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন। সেখানে উঠে এসেছে ওমরানের বর্তমানের দিনগুলোর গল্প।


ওই সাক্ষাৎকার থেকে জানা যায়, যুদ্ধের নির্মমতার শিকার ওই শিশুটি বাবা-মার সঙ্গে বেশ ভালোই আছে। রয়েছে আলেপ্পো শহরেই। একটি ছবিতে দেখা যায় ওমরান তাঁর বাবার কোলে বসে আছে। ওমরানের বাবা বলেন, সেসময় সংবাদমাধ্যমগুলো তাঁর সন্তানের রক্ত নিয়ে ব্যবসা করতে চেয়েছিল। সে কারণেই ওমরানের ছবি তারা সর্বত্র ছড়িয়ে দেয়। মিডিয়ার হাত থেকে লুকাতে ওমরানের মাথা ন্যাড়া করে দেন বলে জানান তিনি।
সাক্ষাৎকারটি নেন সাংবাদিক কিনানা আলোউচি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘শিশু ওমরান সিরিয়ায় রয়েছে। দেশটির সেনাবাহিনী, নেতা ও জনগণের সঙ্গে ভালোই আছে সে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













