সেক্স টেপের জেরে সাসপেন্ড হলেন আপ বিধায়ক


একটি সেক্স টেপের কারণে সাসপেন্ড হলেন আপ সরকারের মন্ত্রী সন্দীপ কুমার। কয়েকদিন আগেই ওই টেপ প্রকাশ্যে আসে। এরপর তা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের হাতে পৌঁছে। সেক্স টেপে দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল সন্দীপ কুমারকে। এরপরেই নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এবার দল থেকেও সাসপেন্ড করা হল তাকে।
তবে সন্দীপ কুমার অবশ্য জোর দিয়ে দাবি করেছেন, তাকে ফাঁসানো হয়েছে। দলিত বলেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। যদিও সন্দীপের এই দাবি মানতে রাজি হয়নি দল। ইতোমধ্যেই বিরোধীরা এই বিষয়টিকে হাতিয়ার করে প্রচারে নেমেছে। সন্দীপ কুমারের বিরুদ্ধে পুলিশি তদন্তও শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারায় বিবাহিত এই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সূত্র: এবেলা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













