সেক্স ডলের পুজো ইন্দোনেশিয়ায়


মিষ্টি মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন এক ইন্দোনেশীয় মৎস্যজীবী। তার পর শুধু তিনি নন, গোটা গ্রামই মত্ত ছিল ওই সেক্স ডলটি নিয়ে। তবে একটু অন্যভাবে। খবর পেতেই সেই গ্রামে হানা দিল পুলিশ।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি এলাকার বানগাই দ্বীপ একেবারেই পিছিয়ে পড়া একটি অঞ্চল। এখানকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী। তেমনই একজন মাছ ধরতে গিয়ে খুঁজে পেয়েছিলেন পুতুলটিকে। তার কিছুদিন আগেই হয়েছে সূর্যগ্রহণ। তার ঠিক পরেই এই সুন্দর পুতুলটিকে দেখে মৎস্যজীবী ভাবেন সাক্ষাৎ পরিই এসেছে নিশ্চয় পুতুলের রূপ ধরে।
ইন্দোনেশিয়ার ওই অঞ্চলে ‘বিদাদরি’ নামে এক পরি বা আত্মার গল্প খুবই প্রচলিত। গ্রামের মানুষের ধারণা হল যে সেই বিদাদরি-ই এসেছে তাদের মধ্যে। শুরু হল পুজো। ইন্দোনেশিয়ার একটি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
তখনই সারা গায়ে স্থানীয় পোশাক পরা, মাথায় হিজাব দেওয়া পুতুলটিকে দেখে সবাই সিলিকন নির্মিত ‘ইনফ্লেটেবল সেক্স ডল’ বলে চিহ্নিত করেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় হতেই সেই গ্রামে গিয়ে পুতুলটিকে বাজেয়াপ্ত করে সে দেশের পুলিশ।
ওই অঞ্চলের স্থানীয় পুলিশকর্তা সংবাদ সংস্থা এএফপি-কে জানান যে ইন্টারনেট ও প্রগতি থেকে অনেক দূরে থাকা এই মানুষগুলির কোনও ধারণাই নেই সেক্স টয় সম্পর্কে। তাই সুন্দর পুতুলটি দেখে তাঁদের ‘পরি’-র কথাই মনে হয়েছে, কোনও যৌন ভাবনা মাথায় আসেনি।




এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













