রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সম্পর্কে যা বললেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন !!

ঘন কুয়াশার সময় সড়কে যানচলাচল বন্ধ রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে বলার পরও যথাযথভাবে মনিটরিং এর অভাবে সম্প্রতি ডিসেম্বর মাস থেকে জানুয়ারী মাসে সড়ক দূর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শনিবার দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া বার্ষিক সেন্ট্রাল ক্যাম্পিং-এ অংশগ্রহনকারী ক্যাডেটদের সাথে মত-বিনিময় শেষে এই মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ঘণ কুয়াশার সময় প্লেন বন্ধ রাখা হয় ফেরী বন্ধ রাখা হয়। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে বলা হয়েছিল যদি খুব ঘণ কুয়াশা হয় তাহলে সড়কে যেন যানচলাচল বন্ধ রাখা হয়। মন্ত্রী কথা রেখেছিলেন। তবে তিনি সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর পাশাপাশি দলের সাধারণ সম্পাদক হয়েছেন। তাই তিনি বর্তমানে দলীয় কাজের জন্য সড়কে একটু কম নজর দিতে পারছেন।

তাই এবার মনিটরিংটা না হওয়ায় সড়ক দূ্র্ঘটানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি ইলিয়াস কাঞ্চনের।

ন্যাশনাল ক্যাডেট কোরের বার্ষিক সেন্ট্রাল ক্যাম্পিং-এ অংশগ্রহনকারী ক্যাডেটদের সাথে মত-বিনিময় সভায় বিএনসিসি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম ফেরদৌসসহ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ