সেনানিবাসের নিয়মনীতি সম্পর্কে সচেতন করা হচ্ছে


ঢাকা ও মিরপুর সেনানিবাসে পালিত হচ্ছে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬। এ উপলক্ষে সেনানিবাসের নিয়ম-শৃঙ্খলার বিষয়ে সেখানকার বাসিন্দাদের সচেতন করার কর্মসূচি চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার বিকালে আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুই সেনানিবাসে কর্মরত ও অবস্থানরত সামরিক-অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেনানিবাসের নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে সচেতন করা হচ্ছে। এ ছাড়া সেনানিবাসে আগত অন্যান্য লোকজনকে সেনানিবাসের ভেতরে বসবাস ও চলাচলের নিয়মনীতি সম্পর্কে অবগত করানো হচ্ছে।
মিলিটারি পুলিশ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক বিভিন্ন তথ্যসংবলিত ব্যানার ও ফেস্টুন সেনানিবাসে স্থাপন করা হয়েছে। এ ছাড়া ট্রাফিক আইন মেনে চলতে সেনানিবাসে চলাচলকারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এস এম মতিউর রহমান গত রবিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













