সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বললেন পাক প্রধানমন্ত্রী


উত্তপ্ত কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারত-পাকিস্তানের মাঝে চরম উত্তেজনা তৈরি হওয়ায় পাক সেনাপ্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেদেশের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার রাতে সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফের সঙ্গে কথা বলেন তিনি।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং জেনারেল রাহেল শরীফ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।
নওয়াজ শরিফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা ঘাঁটিতে রোববার সন্ত্রাসী হামলায় ১৮ জনের প্রাণহানির পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মাঝে এই প্রথম টেলিফোনে সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন পাক প্রধানমন্ত্রী।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার আগে সেনাপ্রধানের সঙ্গে কাশ্মির ইস্যুতে কথা বলেছেন নওয়াজ শরিফ।
সূত্র : ডন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













