সেনাপ্রধানের সঙ্গে ৪ দেশের এনসিসি প্রতিনিধি দলের সাক্ষাৎ


সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক-এর সঙ্গে নেপাল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) এর মহাপরিচালক মেজর জেনারেল রামিন্দ্র ছেত্রী (Major General Ramindra Chhetry) এর নেতৃত্বে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির ৮ জন কর্মকর্তা ও ৪৬ জন ক্যাডেট বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নেপাল এনসিসির মহাপরিচালক ও একজন স্টাফ অফিসারসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ এনসিসির সদস্যরা ১৩ দিনের এক সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। সফরকালে তারা বিজয় দিবস কুচকাওয়াজ উপভোগ করা ছাড়াও বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













