সেনা অভিযানের মুখে মিয়ানমার থেকে পালাচ্ছে রোহিঙ্গারা


মিয়ানমারে রাখাইন রাজ্যে সেনা অভিযানে অন্তত ১৩০ জন রোহিঙ্গা নিহত হওয়ার পর দেশ ছেড়ে পালাচ্ছে সংখ্যালঘু এ জনগোষ্ঠীর লোকেরা। এদের বেশির ভাগই বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শী ও বাংলাদেশের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পালাতে চাওয়া রোহিঙ্গাদের গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এ ছাড়া গত এক মাসে রাখাইন প্রদেশে সেনা অভিযানে অন্তত ১৩০ জন নিহত হয়েছে।
আন্দোলনকারীরা বলছে, রাখাইন প্রদেশে এই কদিনে একশোর বেশি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিন্তু সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। এ ছাড়া ওই অঞ্চলে বিদেশি সাংবাদিকদের ঢোকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মিয়ানমারে ১০ লাখের বেশি রোহিঙ্গার বাস, যাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি দেশটি। দেশটি সংখ্যালঘু এই মানুষদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বলে মনে করে।
গত মাসে মিয়ানমারের বৌদ্ধ ও সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যকার উত্তেজনায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হন। এই ঘটনায় দেশটির নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের দায়ী করে। ঘটনার পর থেকে রাখাইনে সেনা অভিযান চলছে। এ ছাড়া প্রদেশটিতে সব ধরনের সাহায্যকর্মীর প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













