সেনা কমাতে শুরু করেছে রাশিয়া। বিমানবাহী যুদ্ধজাহাজ সরাচ্ছে


সিরিয়া থেকে সেনা কমাতে শুরু করেছে রাশিয়া। শুরুতে বিমানবাহী যুদ্ধজাহাজ সিরিয়া ছাড়ছে। রুশ সেনাবাহিনী প্রধানকে উদ্ধৃত করে শুক্রবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, ভূমধ্যসাগরে মোতায়েন করা রুশ নেভির এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেতসভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এই তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানান, কুজনেতসভ রুশ সামরিক ঘাঁটি সেভেরোমর্স্ক-এ ফিরবে।
তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর পর হওয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে রুশ সেনাদের আংশিকভাবে ফিরিয়ে আনা হবে। তিনি জানান, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে ছয় বছরের সংঘাতের সমাপ্তি ঘটবে।
সিরিয়া রুশ সেনাবাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপলভ জানান, ২০১৬ সালে অক্টোবরের মাঝামাঝিতে ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল কুজনেতসভকে। সঙ্গে ছিল তিনটি যুদ্ধ জাহাজ এবং সহযোগী জাহাজ।
যুদ্ধবিমানগুলো যাতে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে সে জন্য এয়ারক্রাফট ক্যারিয়ারটিতে প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল। বেশ কয়েকটি বিমানঘাঁটির মধ্যে সংযোগস্থল হিসেবেও ব্যবহার করা হয় কুজনেতসভকে।
২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ। জাতিসংঘের হিসাবে, গৃহযুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। আর ঘরছাড়া হয়েছেন এক কোটিরও বেশি মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













