সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের মেয়াদ ৪ বছর


সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর নির্ধারণ করে প্রতিরক্ষা আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিন বাহিনীর প্রধানের নিয়োগ, অবসর এবং বেতন ও ভাতাদী আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন- ‘সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের মেয়াদে কোনো আইন ছিল না। এখানে বাহিনী বলতে সেনা, নৌ ও বিমানবাহিনীকেই বোঝাবে। তাদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তিন বাহিনীর প্রধান হিসেবে ৪ বছরের বেশি কেউ দায়িত্বে থাকতে পারবেন না। বর্তমানে তাদের দায়িত্বের কোনো সময়সীমা নির্ধারিত নেই।’
সফিউল আলম বলেন, ‘তিন বাহিনীর প্রধানদের বেতন হবে মন্ত্রিপরিষদ সচিবের সমান। এছাড়া ভাতাসহ অনান্য সুযোগ-সুবিধা আগের মতোই থাকবে। তারা বাড়িসহ ৭ ধরনের সুবিধা পাবেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













