বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেন্টমার্টিনে আটকা ২ শতাধিক পর্যটক

সাগর উত্তাল ও বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে ভ্রমণে আসা প্রায় ২ শতাধিক পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা রয়েছেন।

মঙ্গলবার ভোর থেকে বৈরি আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ ছাড়েনি।

কক্সবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা একে এম নাজমুল হক বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে; তাই বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই বুধবারও কক্সবাজার-টেকনাফে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।’

পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ‘ পর্যটকরা বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে আছেন। সাগর স্বাভাবিক হয়ে গেলে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হবে।’

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘সোমবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী তিনটি পর্যটকবাহী জাহাজ ও ট্রলারে প্রায় সাত শতাধিক পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে আসেন। পরে একই দিন দুপুরে ওইসব জাহাজে করে সাড়ে চার শতাধিক পর্যটক ফিরে গেলেও আড়াই শতাধিক পর্যটক দ্বীপে রাতযাপন করেন।’

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের খোঁজ-খবর নেওয়ার জন্য দ্বীপের পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে