শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেপ্টেম্বরেও বেড়েছে মূল্যস্ফীতি

চলতি অর্থবছরের (২০১৭-১৮) শুরু থেকেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। আর গত সেপ্টেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১২ শতাংশ। যা গত অর্থবছর ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার একনেক সভাশেষে পরিকল্পনা কমিশনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। এসময় পরিকল্পনা কমিশনের সচিবও উপস্থিত ছিলেন।

বিবিএসের তথ্যানুযায়ী, প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সাধারণ মূল্যস্ফীতির হার ৫.৮৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে গ্রামে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২১ শতাংশ এবং শহরের ৫ দশমিক ৯৫ শতাংশ। চাল, শাকসবজি, দুধ, মাংস, অন্যান্য খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। খাদ্য বহির্ভূত খাতে, পরিধেয় বস্ত্র, জ্বালানি ও আলো, বাড়িভাড়া, আসবাবপত্র, চিকিৎসা সেবা ও পরিবহন এবং শিক্ষা উপকরণের দাম বেড়েছে।

পরিকল্পনা মন্ত্রী এসময় আগামী মাস থেকে মূল্যস্ফীতি কমে যাবে বলে আশা প্রকাশ করে বলেন, যেভাবে বন্যা হয়েছিল অনেকে আশঙ্কা করেছিল মূল্যস্ফীতি মনে হয় আরও বেড়ে যাবে। কিন্তু যেটা হয়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে