সেরা দশ ব্যাটসম্যানের মাত্র ১জন বাংলাদেশি, বোলারদের সেরা ১০এর ৭জনই বাংলাদেশি


বিপিএলের সিলেট পর্ব শেষ। সিলেট পর্ব বেশ ভালো জমলেও দেশি তারকারা অনেকটাই ফ্লপ। বিশেষ করে ব্যাটসম্যানরা। সেরা দশ রান সংগ্রহকারী ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন বাংলাদেশি। ৪ ম্যাচে ১৯৬ রান করে সবার উপরে সিলেটের উপল থারাঙ্গা। একই দলের আন্দ্রে ফ্লেচার ১৫১ রান নিয়ে আছেন দুই নম্বরে। ৬৯ রান নিয়ে আট নম্বরে রয়েছেন রংপুর রাইডার্সের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন।
বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলাররা বেশ ভালোই করছেন। সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকার সেরা দশের সাতজনই বাংলাদেশি। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে এক নম্বরে সিলেটের প্লাঙ্কেট। ৫ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন সিলেটের তাইজুল ইসলাম। ৬ উইকেট পেযেছেন আবুল হাসান রাজুও। এ দুজনই সিলেট সিক্সার্সের।
তিনটি করে উইকেট নেন শফিউল ইসলাম, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ ও নাসির হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













