সেলফি তুলেই আত্মহত্যা করলো মাহি


সাতক্ষীরার কদমতলা এলাকায় জান্নাতুল মাওয়া মাহি (১৬) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার বিকেলে বাবার ডাক্তারি চেম্বারের পেছনের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার পূর্বে মাহি একটি সেলফি তুলেছে।
মাহির বাবা কাশেমপুর এলাকার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গিয়াসউদ্দীন আহম্মেদ জানান, তিন মেয়ে ও এক ছেলের মধ্যে মাহি সবার ছোট। সে ঢাকার মোহাম্মদপুর স্টেট কলেজে একাদশ শ্রেণিতে লেখাপড়া করতো। সেখানে মাহির আরো দুই বোন লেখাপড়া করে। মোহাম্মদপুরের কিছু বখাটে ছেলে মাহিকে উত্ত্যক্ত করলে বোনরা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর তাকে শহরের ছফুরুননেচ্ছা মহিলা কলেজে ভর্তির প্রস্তুতি চলছিল।
এ ঘটনায় সদর থানা পুলিশের এসআই হিমেল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মাহির মরদেহ উদ্ধার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনের তোলা ছবিতে দেখা যায়, মাহি আত্মহত্যা করার পূর্বে একটি সেলফি তুলেছে। তাছাড়া মোবাইল ফোনের ছবিতে মাদকদ্রব্যের ছবিও রয়েছে। ধারণা করা হচ্ছে মাহি নেশাগ্রস্ত ছিল। আত্মহত্যার বিষয়টি প্রায় সুনিশ্চিত। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













