সৈয়দ শামসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক


সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ মঙ্গলবার বিকালে সৈয়দ শামসুল হকের মৃত্যুর পর এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যের সব ক্ষেত্রে সৈয়দ হকের নন্দিত বিচরণ বাংলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাকে অমর করে রাখবে।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক সৈয়দ হকের শক্তিশালী লেখনী জাতিকে চিরদিন পথ দেখাবে।
কবির আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি।
ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন সৈয়দ শামসুল হক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













