বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৈয়দ হকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হককে দেখতে যান। এ সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী বিকাল সোয়া ৪টায় হাসপাতালে গিয়েছিলেন এবং সেখানে ফুসফুসের ক্যানসারের জন্য চিকিৎসাধীন কবির পাশে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে কবি আবেগপ্রবণ হয়ে পড়েন।

শেখ হাসিনা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কবির চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং কবির আশু রোগমুক্তি কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কবির সহধর্মিনী কথাশিল্পী ডা. আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় সৈয়দ হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।

লন্ডনের রয়াল মার্সডেন হাসপাতালে চার মাস চিকিৎসার পর গত ২ সেপ্টেম্বর সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। এর আগে গত ১৫ এপ্রিল ফুসফুসের সমস্যা নিয়ে তিনি লন্ডনে যান এবং সেখানে পরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে।

প্রসঙ্গত, বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার জন্য ৮০ বছর বয়সি এই কবি ও লেখক ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৪ সালে একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

সৈয়দ শামসুল হকের সাহিত্যিক প্রতিভা কালোত্তীর্ণ । গল্প, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য, চলচ্চিত্রসহ বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি কালজয়ী অবদান রেখেছেন। তার লেখা বেশ কয়েকটি বহুল পরিচিত নাটক বালাদেশের মঞ্চ নাটকের ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ