শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোনার দাম ৬ বছরে সর্বনিম্ন

বিশ্ববাজারে সোনার দাম ক্রমেই কমছে।গত শুক্রবার বাজারে সোনার দাম একপর্যায়ে আউন্সপ্রতি এক হাজার ৫১ ডলারে নেমে আসে।ওই দিন নিউ ইয়র্কের মার্কেন্টাইল এক্সচেঞ্জে আউন্সপ্রতি এক হাজার ৫৫.৯৯ ডলারের কাছাকাছি দামে সোনা বিক্রি হয়েছে।এখন সোনার দাম গেল ছয় বছরের মধ্যে সর্বনিম্নি। এই দরপতনের ফলে ২০১১ সালের পর সোনা যে, দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে তা স্পষ্ট। ওই সময় দাম উঠেছিল আউন্সপ্রতি এক হাজার ৮৯০ ডলার পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম কমছে দেশের বাজারেও। ২০১০ সালের ফেব্রুয়ারিতে সোনার দাম সবচেয়ে কমে যায়। এ সময় দাম নামে আউন্সপ্রতি এক হাজার ৪৫ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়া, সম্ভাব্য মার্কিন সুদের হার বৃদ্ধি এবং চীনের পুঁজিবাজারের কচ্ছপগতিÑ এসবের প্রভাব পড়েছে সোনার বাজারে; যার কারণে দাম কমছে। তাদের ধারণা, সামনের মাসেই ব্যাংক সুদের হার বাড়াতে যাচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভ। এর নেতিবাচক প্রভাবে লোকসানের হাত থেকে বাঁচতে অনেক বিনিয়োগকারী আগেই তাদের মজুদ সোনা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ফলে যে হারে সরবরাহ বাড়ছে সে হারে চাহিদা বাড়ছে না। এ দিকে দেশের বাজারে গত এক বছরে কয়েক দফায় ভরিপ্রতি প্রায় পাঁচ হাজার টাকা কমেছে সোনার দাম। চলতি মাসের শুরুতেও দাম কমেছে ভরিপ্রতি এক হাজার ২৩৫ টাকা। তিন দফা কমানোর পর ২৩ আগস্ট একবার সোনার দাম বাড়িয়েছিল জুয়েলারি সমিতি। কিন্তু বিশ্ব অর্থনীতির দুরবস্থার কারণে বাড়ানো সেই দামে স্থির থাকতে পারেনি না তারা। ১৫ দিনের ব্যবধানে ৮ সেপ্টেম্বর প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয় ৪২ হাজার ২২৪ টাকা। তার আগে এ মানের সোনার দাম ছিল ৪৩ হাজার ২৭৩ টাকা। প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৪৯ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ