সোমবার থেকে ঈদ পরবর্তী ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু


৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে পবিত্র ঈদুল আজহার শেষে ফেরত যাত্রীদের ঈদ পরবর্তী ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে ।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।
রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৫ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৬ সেপ্টেম্বর, ১৬ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৭ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৮ সেপ্টেম্বর এবং ১৮ সেপ্টেম্বর যাত্রার টিকেট ৯ সেপ্টেম্বর বিক্রি করা হবে।
সূত্র জানায়, টিকেট বিক্রির সময় রেলওয়ে কর্মকর্তাগণ তত্ত্বাবধান করবে। টিকেট কালোবাজারী প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













