সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে রাজনীতিতে নতুন উত্তেজনা
আওয়ামী লীগ ও বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েছে। সরকারের দ্বিতীয় বর্ষপুর্তির দিনটিতে বিএনপির এই সংক্রান্ত ঘোষণার কয়েক ঘন্টা পর আওয়ামী লীগও সমাবেশের ঘোষণা দেয়।
আর এ নিয়েই রাজনীতিতে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি বলছে, এর মাধ্যমে সরকার সংঘাতের রাজনীতিকে উষ্কে দিচ্ছে। আর সরকারি দল আওয়ামী লীগ বলছে, বিএনপিকে আর নতুন করে মানুষের জানমাল নিয়ে খেলতে দেওয়া হবে না।
৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অ্যাখ্যা দেয়া বিএনপি শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয়।
বিএনপির এমন ঘোষণার পর আওয়ামী লীগও ‘গণতন্ত্রের বিজয় দিবস’ রাজধানীর আরও ১৭ টি স্থানসহ সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশের ঘোষণা দেয়।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













