সৌদিতে নতুন আইন, পাসপোর্ট থাকবে শ্রমিকের কাছে
সৌদি আরবে নতুন শ্রম আইন প্রণয়ন করেছে দেশটির সরকার।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির জাতীয় দৈনিক সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সৌদিতে বসবাসকারী সব অভিবাসী নিজের পাসপোর্ট নিজেই বহন করবেন। কফিল (জামিনদার) যদি কোনো শ্রমিকের পাসপোর্ট না দিয়ে জব্দ করে রাখে তাহলে দুই হাজার রিয়াল জরিমানা। সেই সঙ্গে কাজ করার চুক্তিনামা না দিলে ৫ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে কফিলকে।
এ জরিমানা ১৫ হাজার হবে যদি চুক্তিনামা অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়। এ ছাড়া শ্রমিকদের বেতন দিতে বিলম্ব করলে, অতিরিক্ত বেতন প্রদান না করে বাড়তি সময় কাজ করালে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং বৈরী আবহাওয়ায় কাজে বাধ্য করলে তাদেরও জরিমানার আওতায় আনা হবে।
এ জরিমানা এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। কোনো কোম্পানি যদি দ্বিতীয়বারের জন্য এ আইন অমান্য করে তাহলে জরিমানা দ্বিগুণ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













