বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদিতে বিয়ের আগে মাদক পরীক্ষা

সৌদি নারীকে বিয়ের আগে পুরুষদের মাদক পরীক্ষা বাধ্যতামূলক করতে একটি আইন করতে যাচ্ছে দেশটির সরকার। বিশেষ করে যেসব বিদেশি পুরুষ সৌদি নারীকে বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে নতুন আইন কঠোরভাবে প্রয়োগের ব্যবস্থা করা হবে। বুধবার সৌদি সংবাদমাধ্যম ওকাজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ আইনটি পাস হলে বিয়ের আগে পাণিপ্রার্থীকে মাদক পরীক্ষার অনুরোধ জানাতে কনে পক্ষকে যে অস্বস্তিতে পড়তে এর মাধ্যমে তা এড়ানো সম্ভব হবে। এ আইনটি প্রণয়নের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ব্যাপক চাপ রয়েছে। কারণ এর মাধ্যমে পারিবারিক অশান্তি তথা বিবাহ বিচ্ছেদের হার কমানো সম্ভব হবে। প্রস্তাবিত আইনে কেবল বিদেশি পুরুষই নয়, বরং যেসব সৌদি পুরুষ বিদেশি নারীদের বিয়ে করতে চান তাদেরকেও মাদক পরীক্ষা করাতে হবে। বিয়ের আবেদনের সঙ্গে সরকারি দফতরে এই পরীক্ষার প্রতিবেদন তাদেরকে দাখিল করতে হবে।

গত মাসে সৌদি সংবাদমাধ্যম আল হায়াত এক প্রতিবেদনে জানিয়েছিল, গত বছর ১২৮ জন সৌদি নারী তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়েছেন। এসব বিদেশি স্বামীর অধিকাংশই ইয়েমেনি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে স্বামীর মাদকাসক্তের কারণে সৌদি নারীরা আদালতে তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাকের আবেদন করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প