সৌদিতে ১০ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক


সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি কর্মীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের জিজান প্রদেশে ১০ বাংলাদেশি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত। তারা বিদেশে কাজ করে কষ্টার্জিত আয় দিয়ে নিজেদের পরিবারকে সচ্ছল রেখেছিলেন এবং দেশে রেমিটেন্স পাঠাতেন’।
শোক বার্তায় মন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি (শনিবার) সকালে সৌদি আরবের জিজান প্রদেশে ১০ বাংলাদেশি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













