সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদির সঙ্গে রোজা-ঈদ পালনে প্রধানমন্ত্রীকে চিঠি

সৌদির সঙ্গে দিন ও সময়ের মিল রেখে বাংলাদেশেও একই সময়ে রোজা ও ঈদ উদযাপন করা যায় কিনা এ নিয়ে বড় কয়েকটি প্রতিষ্ঠান থেকে মতামত (ফতোয়া) গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মার্চের শেষ সপ্তাহেই এ সংক্রান্ত ফতোয়া একটি বই আকারে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

চিঠিটি গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখেছিলেন রাজধানীর মোহাম্মদপুরে বসবাসকারী একজন প্রকৌশলী। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় ওই চিঠি ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের কাছে পাঠায়। আর সে চিঠির পরিপ্রেক্ষিতেই ইসলামিক ফাউন্ডেশন (ইফাবা) এ বিষয়ে ফতোয়া জারির প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, গত ১৬ নভেম্বর ইফাবার গবেষণা বিভাগ বিষয়টির আলোচনা-পর্যালোচনা ও গবেষণার নিমিত্তে মজলিসে দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান পরিচালিত জামিয়া ইসলামি দারুল উলুম মাদানিয়ার ফতোয়া বিভাগে পাঠানো হয়। ২৩ জানুয়ারি ইসলামি বিধিবিধান মোতাবেক ব্যাখ্যা দিয়ে ফতোয়া দেন মাদ্রাসার ইফতা বিভাগের শেষ বর্ষের ছাত্র মাওলানা ফখরুল আমীন বিন ইবরাহীম। এই ফতোয়াপত্র সত্যায়ন করেন মুফতি মাহমুদুল হাসান, মুফতি সাদিকুল ইসলামসহ ১১ জন ফতোয়া বিশেষজ্ঞ।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মক্কার সঙ্গে একই সময়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ধর্মীয় ব্যাখ্যা জানতে আগ্রহী। এ কারণেই আবেদনকারীর চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর এটি ইফাবার কাছে পাঠানো হয়। এরপর ইফাবা নিজস্ব বিশেষজ্ঞ ছাড়াও কওমি মাদ্রাসার দৃষ্টিভঙ্গি জানতে চায়। ফতোয়া চাওয়া হয় সরকারপন্থী আলেম মাওলানা মাহমুদুল হাসানের মাদ্রাসার ফতোয়া বিভাগে। ১৬ নভেম্বর প্রতিষ্ঠানটির বিভাগীয় পরিচালক ডা. খিজির হায়াত খান স্বাক্ষরিত চিঠিতে মতামত চাওয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ