সৌদি আইন: পাসপোর্ট শ্রমিকের হাতে
সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকদের পাসপোর্ট তাদের কাছেই রাখতে হবে বলে এক নতুন শ্রম আইন তৈরি করেছে সে দেশের সরকার।
সৌদি শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদপত্র সৌদি গেজেট জানাচ্ছে, নিয়োগকর্তা বা কফিল যদি কোন অভিবাসী শ্রমিকের পাসপোর্ট আটক করে রাখে তাহলে তাকে ২০০০ রিয়াল জরিমানা করা হবে।
খবরে বলা হয়েছে, কাজের চুক্তিনামার কপি শ্রমিককে না দিলে নিয়োগকর্তাকে ৫০০০ রিয়াল জরিমানা করা হবে।
সৌদি গেজেট বলছে, চুক্তি অনুযায়ী শ্রমিককে কাজ না দিয়ে অন্য কাজ দেয়া হলে কফিলকে ১৫০০০ রিয়াল জরিমানা করা হবে।
এর বাইরে, শ্রমিকদের বেতন দিতে গিয়ে দেরি করলে, ছুটির দিন কিংবা গরমে বা খারাপ আবহওয়ায় কাজ করতে বাধ্য করা হলেও নিয়োগকর্তার শাস্তি হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













