সৌদি আরবকে স্মার্ট বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে স্মার্ট বোমাসহ ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের অস্ত্র বেচবে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন করেছে।
২২ হাজার স্মার্ট বোমার পাশপাশি ১ হাজার লেজার গাইডেড বোমা ও ৫ হাজার বিস্ফোরক দ্রব্য কিনবে সৌদি আরব। এসব অস্ত্র যৌথভাবে তৈরি করেছে বোয়িং করপোরেশন ও রেয়থিওন করপোরেশন।
এসব বোমা ইয়েমেনে জঙ্গিবিরোধী অভিযান এবং সিরিয়ায় আইএসের ওপর হামলার ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
সোমবার রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি মার্কিন আইনপ্রণেতাদের জানায় পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ)।
সৌদি আরবের কাছে স্মার্ট বোমা বিক্রির চুক্তি বাতিল করতে মার্কিন সিনেটরদের হাতে আর ৩০ দিন সময় অবশিষ্ট আছে। তবে এ চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা কম। কারণ, এর আগে এরকম অস্ত্র বিক্রির চুক্তি বাতিলের নজির খুব বেশি নেই।
এ অস্ত্র বিক্রির উদ্যোগই প্রমাণ করে, সৌদি আরবসহ আরব উপসাগরীয় দেশগুলোতে সামরিক সহায়তা আরো বাড়াতে চায় ওবামা প্রশাসন।
ডিএসসিএ’র বিবৃতিতে দাবি করা হয়েছে, সৌদি আরবে এ অস্ত্র বিক্রি হলে সন্ত্রাসবিরোধী বহুমুখী অভিযানে রয়্যাল সৌদি এয়ার ফোর্সের (সৌদি বিমানবাহিনী) সক্ষমতা বাড়বে। এটা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে মিলিটারি-টু-মিলিটারি সম্পর্ক জোরদার করবে। সৌদি আরবের প্রতি আঞ্চলিক হুমকি মোকাবিলা ও বিশ্বের বৃহত্তম তেলের মজুদকে সুরক্ষিত রাখবে এসব অস্ত্র।
মার্কিন অস্ত্রের অন্যতম বড় ক্রেতা সৌদি আরব। গত সেপ্টেম্বরে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের ৬০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার ব্যাপারে চুক্তি অনুমোদন করে সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া অক্টোবরে সৌদি আরবের কাছে চারটি যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি অনুমোদন করে মার্কিন প্রশাসন। লকহিড কোম্পানির তৈরি এসব যুদ্ধজাহাজের দাম ১১ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
সূত্র : রয়টার্স।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













