সৌদি আরবে ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার দুপুরে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছায়। আট দিনের এ বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরব ছাড়াও ফিলিস্তিন, ইসরায়েল, বেলজিয়াম, ভ্যাটিকান এবং ইতালিতে যাবেন তিনি। এ সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সাবেক এফবিআই পরিচালকের বরখাস্ত হওয়া এবং রুশ সংযোগের তদন্ত নিয়ে যখন মার্কিন রাজনীতি উত্তাল, তখনই প্রথম বিদেশ সফরে গেলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবিলা, ইয়েমেনে সৌদি আগ্রাসন, ফিলিস্তিনে শান্তি আলোচনাসহ আঞ্চলিক রাজনৈতিক-অর্থনৈতিক বিভিন্ন বিষয় সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় আসবে বলে জানা গেছে।
এ সফরে ট্রাম্প তিন একেশ্বরবাদী ধর্ম ইসলাম, ইহুদিবাদ ও খ্রিষ্টবাদের পূণ্যভূমি জেরুজালেম সফর করবেন।
উল্লেখ্য, ট্রাম্প রিয়াদে অবতরণের কয়েক ঘণ্টা আগে সৌদি কর্তৃপক্ষ ইয়েমেনের রাজধানী সানার কাছে বিমান হামলা চালিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সানা থেকে হুথি বিদ্রোহীরা রকেট ছুড়েছিল।
বৃহস্পতিবার ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প ব্রাসেলস সফরে যাবেন। পরে সিসিলিতে জি ৭ শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন


সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন













