বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদি আরবে পানি ফুরিয়ে যাচ্ছে!

সৌদি আরবে ভূগর্ভস্থ পানি আগামী ১৩ বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। তাই পানি ব্যবহারের জন্য জনগণের ওপর এরই মধ্যে কর আরোপ করা শুরু হয়েছে।

বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার মোহাম্মদ আল গামদি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বে প্রাকৃতিক পানির সংকট তৈরি হচ্ছে –এ বিষয়ে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশের পর থেকে পানি ফুরিয়ে আসছে।

সৌদি পত্রিকা আল-ওয়াতানের বরাত দিয়ে ব্রিটেনের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের এ দেশটিতে জনপ্রতি পানির ব্যবহার অত্যন্ত বেশি। বিশ্বের সবচেয়ে বেশি পানি ব্যবহারকারীদের মধ্যে অন্যতম এই দেশটি। এ কারণে ভূগর্ভের পানি শেষ হয়ে যাচ্ছে।

সৌদি আরবে প্রতিদিন জনপ্রতি গড়ে পানি ব্যবহার করা হয় ২৬৫ লিটার। ইউরোপীয় ইউনিয়নের চেয়ে যা প্রায় দ্বিগুণ।

আল-গামদি বলেন, ‘আনুষ্ঠানিক যে হিসাব প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে কৃষি এলাকায় পানির স্তর মারাত্মকভাবে নেমে গেছে। এটা দিয়েই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়।’

সৌদি আরব পানির জন্য দুটি উৎসের ওপর নির্ভর করে –একটি ভূগর্ভস্থ পানি, অন্যটি পরিশোধনের মাধ্যমে সাগরের পানি। কিন্তু সাগরে পানি পরিশোধনে প্রচুর জ্বালানি খরচ হয়। ভূগর্ভস্থ পানির মাধ্যমেই সৌদি আরবের ৯৮ শতাংশ চাহিদা পূরণ হয়।

সৌদি আরবের আরেক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, দেশের মধ্যাঞ্চলের জলাধারগুলো শুকিয়ে বালির গর্তে পরিণত হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি