সৌদি আরবে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৫
সৌদি আরবের জাজান শহরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০৭ জন। বুধবার গভীর রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে হাসপাতালে অগুনের সূত্রপাত ঘটে। হাসপাতালের প্রথম তলা আগুনে পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এখানে প্রসূতি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) রয়েছে। অাগুন লাগার পরপরই হাসপাতাল থেকে লোকজনকে বের করে আনা হয়। অগ্নিনির্বাপক কর্মীরা প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













