সৌদি থেকে ৩৯ হাজার পাকিস্তানি বহিষ্কার


গত চার মাসে সৌদি আরব থেকে ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। বসবাস এবং কাজের আইন ভঙ্গ করার কারণেই তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।
পত্রিকাটি জানায়, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বেশ কিছু কর্মকাণ্ডের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিকের সম্পৃক্ত থাকার ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শুধু তাই নয় মাদক পাচার, চুরি, জালিয়াতি এবং যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করা হয়েছে।
এমন পরিস্থিতিতে সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন পাকিস্তানিদের কাজে নেয়ার আগে ভালো করে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তার স্বার্থে সৌদিতে কাজের উদ্দেশে আসা পাকিস্তানি নাগরিকদের ভালোভাবে পরীক্ষা করতে বলেছেন তিনি। সাদৌন বলেন, পাকিস্তানি নাগরিকদের সৌদিতে কাজ দেয়ার আগে সৌদি এবং পাকিস্তান দুই দেশকেই ভালোভাবে জানতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













