সৌদি বিমান হামলায় পাকিস্তানের ৬ নাবিক নিহত


সৌদি বাহিনীর বিমান হামলায় ইয়েমেন উপকূলে পাকিস্তানের ছয় নাবিক নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রবিবার ইয়েমেনের তায়িজ প্রদেশের মুখা উপকূলে পাক্স্তিানি নাবিকবাহী একটি নৌকার উপর হামলা চালায় সৌদি বোমারু বিমান।
সেই সময় নৌকায় থাকা ১২ নাবিকের ছয় জন নিহত হয়। বাকি ছয় নাবিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কিন্তু পাকিস্তানি নাবিকেরা সেখানে কেন গিয়েছিল এবং সৌদি বিমান থেকে তাদের উপর কেন হামলা চালানো হয়েছে, তা জানা যায় নি। পুরো বিষয়টিই যেন একটি রহস্য। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
উল্লেখ্য, দারিদ্রপীড়িত ইয়েমেনের উপর ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব হামলা চালিয়ে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













