সৌদি রাজপরিবারে বিদ্রোহের আশঙ্কা
সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ ইবনে সৌদের জীবিত ১২ সন্তানের মধ্যে ৮ জনই দেশটির বর্তমান বাদশাহ সালমানের অপসারণ চাচ্ছেন। ৭৯ বছরের সালমানের পরিবর্তে তার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে সিংহাসনে বসাতে চাচ্ছেন তারা। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এক সৌদি যুবরাজের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই যুবরাজ জানান, দেশটির শক্তিশালী ওলামা সম্প্রদায়ের বেশির ভাগ সদস্য সালমানের অপসারণ চান। অভ্যুত্থানের মাধ্যমে তারা সালমানকে সরিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ বিন আব্দুল আজিজকে বসাতে চান । ওলামা সমাজের অন্তত ৭৫ শতাংশের সমর্থন আহমেদের প্রতি রয়েছে ।
সৎ ভাই রাজা আবদুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর চলতি বছরের ২৩ জানুয়ারি ক্ষমতায় বসেন সালমান। তখন থেকেই সালমানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাজপরিবারের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্টকে যিনি রাজপরিবারের বিদ্রোহের খবর দিয়েছেন, সেই যুবরাজই সৌদি নেতৃত্বে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে পরিবারের সদস্যদের কাছে দুটি চিঠি লিখেছেন।
১৯৪৬ সালে বাদশাহ সৌদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন রাজপরিবারের অধিকাংশ সদস্য ও ওলামা সম্প্রদায়। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। ওই যুবরাজ জানান, শিগগিরই এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলছে।
তিনি বলেন, বাদশাহ সালমানের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমটি হলো- তিনি সৌদি আরব ত্যাগ করবেন এবং দেশে-বিদেশ সবার কাছে সম্মানীয় হয়ে থাকবেন। আর তা না হয় প্রিন্স আহমেদকে যুবরাজ হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং সৌদি আরবের অর্থনীতি থেকে সশস্ত্র বাহিনী পর্যন্ত সবই নিয়ন্ত্রণ করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













