স্কুলের হোমওয়ার্ক না করায় আট বছরের শিশুকে ধর্ষণ


বাড়ির কাজ (হোমওর্য়াক) না করায় আট বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন তার শিক্ষক। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
মঙ্গলবার ভারতের বিহার রাজ্যে পূর্ব চম্পারন জেলায় এ ঘটনা ঘটে।
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এপিজে আবদুল কালাম মডেল স্কুলের প্রথম শ্রেণির ওই ছাত্রীকে তার শিক্ষক রাজ কুমার চৌধুরী ধর্ষণ করে।
ছাত্রীর বাবা জানান, তার মেয়ে হোমওয়ার্ক শেষ করতে না পারায় ১৮ বছর বয়সী শিক্ষক রাজ কুমার তাকে স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে ধর্ষণ করে।
পুলিশকে তিনি জানান, তার মেয়ের পোশাকে রক্তের দাগ ছিল। তিনি বলেন টেলিগ্রাফকে বলেন, সে ব্যথায় কাতরাচ্ছিল।
ঘটনার পর ধর্ষক শিক্ষক রাজকুমারকে তার গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রামটি পাটনা থেকে দুইশ’ কিলোমিটার দূরে অবস্থিত।
ওই স্কুলের মালিক মুহাম্মদ কালাম বলেন, এ ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন।
ধর্ষণের পর ওই ছাত্রীর অবস্থার অবনতি হওয়ার পর স্কুলের লোকজন ওই ছাত্রীর পরিবারকে ঘটনা জানান।
তবে স্থানীয় থানার আবাসিক কর্মকর্তা ধর্মেন্দ্র কুমারের বিশ্বাস, স্কুলে কর্মরতদের ভূমিকা তদন্ত করে দেখা উচিত। কারণ, শুরুতে তারা ধর্ষণের ঘটনা চাপা দেয়ার চেষ্টা করছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













