স্কুলে ক্যাটরিনার কোন বন্ধু ছিল না


বলিউড ইন্ড্রাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রী হিসেবে আকাশ ছোঁয়া সফলতা পেয়েছেন তিনি। তবে অবাক করা বিষয় হল, স্কুল জীবনে তাঁর কোন বন্ধু ছিল না। নায়িকা নিজেই জানিয়েছেন এমন মন খারাপ করা খবরটি।
ক্যাট সুন্দরী বলেন, ‘ছোটবেলা থেকেই আমি খুব লাজুক প্রকৃতির। সহজে কারো সঙ্গে কথা বলতে পারতাম না। স্কুলে আমি খুব বেশি পরিচিত ছিলাম না এবং কেউ আমাকে পছন্দ করত না। ভারতীয় এক ছেলে আমার প্রথম বন্ধু। সে খুব ভালো ছিল।’
‘সুইট সিক্সটিন’ ক্যাটের জীবনধারায় পরিবর্তন নিয়ে আসে। তিনি বলেন, ‘যখন আমার বয়স ১৬, তখন আমি অন্যদের সঙ্গে মেলামেশা শুরু করি এবং অনেক বন্ধু হয়।’
মিডিয়াতে সালমান খান এবং রণবীর কাপুরকে জড়িয়ে ক্যাটের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাটরিনা এবং আদিত্য অভিনীত ‘ফিতুর’ সিনেমাটি। ‘ফিতুর’ পরিচালনা করেছে অভিষেক কাপুর।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













