স্কুল ছাত্রীকে কোপ মহিলার, পাল্টা নৃশংস গণপ্রহার, (ভিডিও সহ)


কোথাও কিছু নেই হঠাৎ করে আক্রমণ। কিন্তু কেন? তা এখনও রহস্য। তবে আক্রমণ করে পার পেলেন না মহিলা। জনতার হাতে বেধড়ক মার খেতে হল। এই আজব কাণ্ডটি ঘটেছে ডায়মন্ড হারবারে।
প্রতিবেশী এক মহিলার হাতে আক্রান্ত হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার দক্ষিণ দেওরক গ্রামে অভিযুক্ত মহিলার নাম উর্মিলা মণ্ডল। সকালে স্কুলে যাওয়ার সময় রাখী মণ্ডল নামে বছর ১৪-র স্কুলছাত্রীকে মাঠের মাঝে হঠাৎই ধারাল ছুরি দিয়ে আঘাত করে। মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে ছটপট করতে থাকে ছাত্রীটি।
এর পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করে। অন্য দিকে এলাকার মানুষ অভিযুক্ত মহিলাকে ধরে পিছমোড়া করে বেঁধে গণপ্রহারে মাতে। গুরুতর জখম অবস্থায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
https://youtu.be/1QnOZhaSv1I
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













