স্কুল পরিস্কারের দায়িত্ব নিতে হবে ছেলে-মেয়েদের


সিঙ্গাপুরে স্কুল ছাত্র-ছাত্রীদের তাদের স্কুল পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে।
সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয় বলছে, শৈশব থেকেই ছেলে-মেয়েরা যাতে দায়িত্বশীলতার বোধ নিয়ে বেড়ে উঠে সেজন্যেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
স্কুল ছাত্র-ছাত্রীদেরকে তাদের স্কুলের ক্লাশরুম, করিডোর, ক্যান্টিন পরিস্কার করতে হবে। তবে টয়লেট পরিস্কারের দায়িত্ব থাকবে পেশাদার পরিচ্ছন্নতাকর্মীদের হাতে। ছেলে-মেয়েরা কখন এই দায়িত্ব পালন করবে সেটা ঠিক করবে স্কুল কর্তৃপক্ষই।
সিঙ্গাপুরের দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকাকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং এই খবর দিচ্ছে। এ বছরের শেষের দিকে সরকারের এই নতুন নীতি কার্যকর হবে।
উল্লেখ্য এশিয়ার আরেকটি দেশ জাপানে এই নিয়ম চালু রয়েছে বহু বছর ধরে। জাপানে ছেলে-মেয়েদের স্কুল ক্যান্টিনে সহপাঠীদের লাঞ্চ পরিবেশনের দায়িত্বও পালন করতে হয়। সূত্র-বিবিস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













