সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘স্ত্রীকে কত ভালোবাসতাম, প্রতিদিন চিঠি লিখতাম!’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর সামরিক জীবনের কথা স্মরণ করে বলেছেন, ওই সময় প্রতিদিনের কাজ শেষ করে প্রতি রাতে স্ত্রীকে চিঠি লিখতাম, ডায়েরি লিখতাম। সুখের কথা লিখতাম, দুঃখের কথা লিখতাম। স্ত্রীকে কত ভালোবাসতাম! প্রতিদিন চিঠি লিখতাম। এমন একটি দিন বাকি নেই যে, চিঠি লিখি নাই।”

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নিজের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার কর্ম আমার জীবন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেন, “হাজার হাজার চিঠি লিখেছি। সেই চিঠিগুলো আমার কাছে রয়েছে। কিছু হারিয়ে গেছে। আমি এখনো পড়ি। মুগ্ধ হই। এমন ভাষা কী করে লিখেছি। মানুষকে না ভালোবাসলে এত সুন্দর করে লেখা যায় না। মানুষকে ভালোবাসি বলেই ভাষাকে ভালোবাসতে শিখেছিলাম।”

এরশাদ বলেন, “আমার এই বইটির প্রতিটি কথা সত্য। কীভাবে আমি স্বৈরাচার হলাম। আমার মতো আরও স্বৈরাচার জন্মগ্রহণ করত, তাহলে আজকে বাংলাদেশ অনেক উন্নত থাকতে পারত। আমি যে কাজগুলো করেছিলাম, এটা কি স্বৈরাচাররে কাজ।”

নিজের লেখা ২০টি বই প্রকাশ হয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, “আমি কবিতা লিখি। সেটা অন্যায় পাপ! আমি সৈনিক কবিতা লিখব…কত সমালোচনা শুনেছি। কবিতা কী আমাদের ভালো লাগে না। প্রকৃতিকে ভালোবেসে, কোনো মেয়েকে ভালোবেসে, নদীকে ভালোবেসে, গাছকে ভালোবেসে আমি কী কবিতা লিখতে পারব না?”

বইটির মোড়ক উন্মোচন করেন সাবেক মন্ত্রী মিজানুর রহমান শেলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম মোকাম্মেল হক, বইটির প্রকাশক আলমগীর সিকদার, প্রচ্ছদ পরিকল্পনাকারী মুহম্মদ মফিজুল ইসলাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী