মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামী

সন্দেহের বশে নিজের স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনেই মাটিচাপা দিল স্বামী। ঠান্ডা মাথায় খুনের পর নিজে বাড়িওয়ালাকে ফোনে স্ত্রীকে খুনের কথা স্বীকারও করে সে। পাশাপাশি থানায় গিয়ে আত্মসমর্পণ করবে বলেও জানিয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির উত্তরপল্লিতে।

অভিযুক্ত স্বামী শেখ হায়দারের বাড়ি বীরভূমের নানুরে। বেনাচিতির উত্তরপল্লির বাসিন্দা তরুণ রায়ের বাড়িতে ভাড়া থাকতেন তিনি এবং তার স্ত্রী রিনা বেগম। দীর্ঘ ১৪ বছর ধরে ভাড়া ছিলেন দুজনে। প্রতিবেশীদের কথায়, পেশায় রাজমিস্ত্রি হায়দার তার স্ত্রী রিনা বেগমকে সন্দেহ করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি লেগে থাকত। অভিযোগ, সেই সন্দেহের বশেই গত বুধবার রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে হায়দার। তারপর ঠাণ্ডা মাথায় বাড়ির উঠোনেই মৃতদেহটি মাটিচাপা দেয়। সেই সময় নিজের ছেলে ও মেয়েকে কীর্ণাহারে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল হায়দার।

এ ঘটনার পর থেকেই পলাতক ছিল হায়দার। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে হায়দার নিজেই স্ত্রীকে খুন করে বাড়ির উঠোনে মাটিচাপা দিয়ে রাখার কথা জানায়। সেইসঙ্গে নিজেই খুনের কথা স্বীকার করে দুর্গাপুর থানায় আত্মসমর্পণ করবে বলেও জানায় হায়দার। ফোনে ভাড়াটের এই নৃশংসতার কথা শুনে স্তম্ভিত তরুণবাবু দুর্গাপুর থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে আজ শুক্রবার সকালে দুর্গাপুর থানা পুলিশ তরুণবাবুর বাড়ির উঠানের মাটি খুঁড়ে হায়দারের স্ত্রী রিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে। বাড়ির মালিক তরুণ রায় থানায় পুরো ঘটনার লিখিত বিবরণ জমা দিয়েছেন। নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, হায়দার স্ত্রীকে প্রথমে মাথায় আঘাত করে এবং পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেছে। যেখান থেকে রিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেখানে একটি রক্তমাখা ছুরি, একটি শাবল, লু্ঙ্গি ও বোরখাও উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই খুনের ঘটনা ঘিরে বেনাচিতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প