স্ত্রীকে ধর্ষণ, সহ্য করতে না পেরে স্বামীর আত্মহত্যা


স্ত্রীকে ধর্ষণ সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কর্নাটকের রামনগর জেলার চান্নাপাটনায়।
সিদ্দেশ নামে ওই কৃষককে তাঁর নিজের জমিতে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ধর্ষণের ঘটনাটি ঘটে গত রবিবার। সেদিন রাতে বাড়িতে একা ছিলেন সিদ্দেশের স্ত্রী। ভোর রাতে তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে গিরিষা নামে তাঁদেরই এক প্রতিবেশী। ধর্ষণের পর গিরিষা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় বাড়ি ফিরে আসেন সিদ্দেশ।
গিরিষাকে ধরে ফেলে চিত্কার-চেঁচামেচি করেন তিনি। গিরিষা ছুরি বের করে সিদ্দেশ ও তাঁর স্ত্রীকে শাসিয়ে যায়। এই বিষয়ে মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে।
পরের দিন আক্কুর পুলিশ স্টেশনে অভিযোগ জানান সিদ্দেশ ও তাঁর স্ত্রী। ২৮ বছরের গিরিষাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু এই মানসিক টানাপোড়েন সহ্য করতে পারলেন না কৃষক সিদ্দেশ। নিজের জমির একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













